সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ: র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,২৬শে ফেব্রুয়ারী শুক্রবার বেলা সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভার পিটিআই মাস্টারপাড়া গ্রামের জনৈক গুদার ‘স’ মিলের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের নজরুর ইসলাম ও মাতা- মানুয়ারা বেগমের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ বাদশা মিয়া (৪২)কে ১৮৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এক প্রেসনোটে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে র্যাব-৫, রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে ১৮৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ বাদশা মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল সেট,৩টি সিমকার্ড, ১টি মেমোরীকার্ড এবং নগদ ২,০০০ টাকাসহ জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।