আইন আদালত

অস্ত্র মামলায় ইরফান সেলিমকে অব্যাহতি

  • 8:10 am - February 18, 2021

নতুন সময় ডেস্ক : চকবাজার থানার অস্ত্র মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতির এ আদেশ দেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান।

গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন অস্ত্র মামলায় এরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন। একই থানার মাদক মামলায়ও তার অব্যাহতির সুপারিশ করেন এ তদন্ত কর্মকর্তা। গত বছর ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

এ সময় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের গাড়িটি তাকে ধাক্কা মারে। এরপর তিনি সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে ইরফানের সঙ্গে থাকা অন্যরা একসঙ্গে তাকে কিল-ঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন। তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

এ ঘটনায় ২৬ অক্টোবর সকালে ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দিপু ও গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। ওইদিনই পুরান ঢাকার বড় কাটরায় ইরফানের বাবা হাজী সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে এরফান সেলিমকে এক বছর কারাদণ্ড দেন। এরফানের দেহরক্ষী মো. জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে ছয় মাসের সাজা দেন। এরপর ২৮ অক্টোবর র‌্যাব-৩ এর ডিএডি কাইয়ুম ইসলাম চকবাজার থানায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের পৃথক চারটি মামলা দায়ের করেন। কলাবাগানে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি এরফান সেলিমসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au