আইন আদালত

চাঁপাইনবাবগঞ্জের মধুমতি এনজিও’র ভোলাহাট শাখার ম্যানেজারসহ  কারাগারে ২ জন

  • 3:01 pm - February 16, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার (এনজিও) ২ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ওই দুই কর্মকর্তা আদালতে জামিন নিতে আসলে তাদের জামিন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

কারাগারে প্রেরিত ২ আসামী হল-মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা, ভোলাহাট শাখার ম্যানেজার ভোলাহাট উপজেলার চামুশা গ্রামের মোঃ জালাল উদ্দীনের ছেলে মোঃ সুমন আহমেদ (৩২) ও মাঠকর্মী চরধরমপুর বিনপাড়া গ্রামের মোঃ নুর ইসলাম লোহার ছেলে মোঃ হামিদুর রহমান (২৪)।

মামলা সুত্রে জানা যায়, মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা, ভোলাহাট শাখায় ফিক্স ডিপোজিটে কয়েকধাপে ৭ লক্ষ ২৪ হাজার টাকা রাখে মামলার বাদী ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মোঃ আব্দুল কাদেরের মেয়ে মোসাঃ রুখসানা খাতুন (২৭)। নিজ কাজের প্রয়োজনে বাদী রুখসানা ২ ধাপে ৩ লক্ষ ৬ হাজার টাকা উত্তোলন করেন। ডিপোজিটের বাকী ৪ লক্ষ ১৮ হাজার টাকা চাইলে আসামীদ্বয় বিভিন্নভাবে বাদীকে হয়রানি করতে থাকে।

এক পর্যায়ে আসামীদ্বয় বাদীকে টাকা দিবেনা বলে জানালে বাদী বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর-৯১/২০২০। বিজ্ঞ আদালতের বিচারক ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ভোলাহাট থানার ওসিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন, মামলাটি তদন্ত করেন। মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা, ভোলাহাট শাখার ম্যানেজার সুমন আহমেদ ও মাঠকর্মী হামিদুর রহমান উভয়ে রুখসানার ৪ লক্ষ ১৮ হাজার টাকা আত্মসাৎ করেছে মর্মে ২২ জানুয়ারি বিজ্ঞ আদালতে প্রতিবেদন জমা দেন।

মঙ্গলবার ২ প্রতারক আসামী বিজ্ঞ আদালতে হাজিরা দিতে আসলে প্রতিবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au