অর্থনীতি

লকডাউন শেষে ৩০ হাজারের বেশি রেস্তোরাঁ বন্ধের শঙ্কা

  • 8:29 pm - May 23, 2020
লকডাউন শেষে ৩০ হাজারের বেশি রেস্তোরাঁ বন্ধের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের বিস্তার রোধে ব্রিটেনজুড়ে লকডাউন চলছে। এতে দেশটির অর্থনীতিসহ অন্যান্য খাতের ন্যায় আতিথেয়তা খাতেও বড় ধাক্কা লেগেছে। এতে লকডাউন শেষে যখন ফের কার্যক্রম শুরু হবে, তখন ৩০ হাজারেরও বেশি পাব, বার ও রেস্তোরাঁ স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনা মহামারিতে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশেগুলোর একটি হয়ে যুক্তরাজ্য। আড়াই মাসেরও বেশি সময় ধরে চলা লকডাউনে ব্রিটিশ ব্যবসা-বাণিজ্যে বড় আকারের ধাক্কা লেগেছে। রেস্তোরাঁ, পাব ও বারগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান পরিস্থিতি বিবেচনায় লকডাউন শেষে ৩০ হাজারের বেশি পাব, বার ও রেস্তোরাঁ হয়তো আর কখনোই খুলবে না।

এমন এক সময় শঙ্কাজনক পূর্বাভাসটি এল, যখন এক সপ্তাহে আগে বিখ্যাত বেলা ইটালিয়া ও ক্যাফে রাউজ রেস্তোরাঁ চেইনের মালিক ক্যাজুয়াল ডাইনিং গ্রুপ সরকারের কাছে দেউলিয়া সুরক্ষার আবেদন করল। এ পরিস্থিতিতে গ্রুপটির ২৫০টি রেস্তোরাঁর ভবিষ্যৎ হুমকিতে পড়েছে।

দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখার ফলে সবচেয়ে ঝুঁকিতে পড়বে করোনা সংকটের আগে থেকেই চাপে থাকা প্রতিষ্ঠানগুলো। লকডাউন শুরুর আগের ১২ মাসে প্রায় ২ হাজার ৮০০ বার ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছিল।

সিজিএ অ্যালিক্স পার্টনার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মার্চ নাগাদ গত এক বছরে ২ দশমিক ৪ শতাংশ রেস্তোরাঁ ও বার কমেছে। আগামী জুলাইয়ে আতিথেয়তা খাত ফের চালু হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনটিতে।

প্রতিবেদনের জন্য জরিপে অংশগ্রহণ করা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর এক-তৃতীয়াংশই বলছে, তাদেরকে হয়তো স্থায়ীভাবেই কার্যক্রম বন্ধ করে দিতে হবে। অবশ্য জরিপে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ প্রতিষ্ঠান বন্ধের পূর্বাভাস দেয়া হয়েছে।

অ্যালিক্স পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গ্রামীন স্মিথ বলেন, সামাজিক বিচ্ছিন্নতা ও বিধিনিষেধ কার্যকরের ফলে বিভিন্ন রেস্তোরাঁ অপারেটরের সক্ষমতার ওপর কেমন প্রভাব পড়তে পারে, তা মূল্যায়ন করে কার্যক্রম কমিয়ে আনছে তারা।

এমনকি সবচেয়ে প্রশস্ত রেস্তোরাঁগুলোয়ও গ্রাহক উপস্থিতি সীমিত থাকায় অনেক প্রতিষ্ঠানই পুনরায় চালুর যৌক্তিকতা বিবেচনা করে দেখছে। অনেক পাব অপারেটরই দুই মিটারের সামাজিক দূরত্বের নীতিমালা শিথিল করার আহ্বান জানিয়েছে। তারা এই দূরত্ব কার্যকর করে লাভ করতে পারবে না বিধায় অনেকেই আর খুলতে চাইছে না।

দ্য ব্রিটিশ বিয়ার অ্যান্ড পাব অ্যাসোসিয়েশন বলছে, দুই মিটারের দূরত্ব কার্যকরের অর্থ হলো প্রতি পাঁচটি পাবের মধ্যে মাত্র একটি পাব পুনরায় চালু করতে সক্ষম। যদি এক মিটারের দূরত্ব কার্যকর হয় তাহলে বেশির ভাগ আবারো চালু হতে পারবে।

যুক্তরাজ্যের ১ লাখ ১৫ হাজার ১০৮টি লাইসেন্সভুক্ত ভেনুগুলোর দুই-তৃতীয়াংশই স্বাধীনভাবে পরিচালিত এবং বাকিগুলো বিভিন্ন গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। ব্রিটিশ এই সংস্থাটির অনুমান ক্যাজুয়াল ডাইনিং রেস্তোরাঁগুলো সবচেয়ে ঝুঁকিতে। এ রেস্তোরাঁগুলো বেশির ভাগ শপিং সেন্টার ও অফিস ব্লকের কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে বিশ্লেষকরা মনে করেন, তাদের ব্যবসা-বাণিজ্যে ফিরে আসতে আরো বেশি সময় লাগবে।

শুরুতে বড় অংকের বিনিয়োগে ফুলে-ফেঁপে উঠলেও বেশ কয়েকটি ক্যাজুয়াল ডাইনিং চেইন নাটকীয়ভাবে কার্যক্রম কমিয়ে আনছে। গত বছর জেমিস ইতালিয়ানের সবগুলো চেইনই বন্ধ হয়ে যায়। অন্যদিকে কার্লোচিও ইতালিয়ান ডাইনিং চেইনটি তার ৭৭টি আউটলেটের মধ্যে মাত্র ৩০টি চালু রাখতে পেরেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, স্থানীয় পাব, রেস্তোরাঁসহ কমিউনিটি পাব সংখ্যা গত বছর ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। তবে চলমান সংকট থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে পারে স্থানীয় এ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। নভেল করোনাভাইরাস ভীতির কারণে অনেকেই দূরের রেস্তোরাঁ, পাবগুলোয় যাওয়ার চেয়ে স্থানীয়গুলোয় যাবে। খবর বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au