স্বাস্থ্য কথা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল সেরাম-এসকেবায়ো

  • 8:43 am - February 16, 2021

নতুন সময় ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার এক বিবৃতিতে ভারতের সেরাম ইনস্টিটিউট এবং দক্ষিণ কোরিয়ার এসকেবায়ো উৎপাদিত অক্সফোর্ডের টিকা বিশ্বব্যাপী সরবরাহে ছাড়পত্র দেয়ার কথা জানায় সংস্থাটি। তুলনামূলক গরিব দেশগুলোতে যাতে করোনার টিকা পৌঁছে দেওয়া যায়, সেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ছাড়পত্র দিয়েছে।

বাংলাদেশেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মহামারি মোকাবিলায় সব দেশকে টিকাকরণের আওতায় আনার তৎপরতা নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।ইতোমধ্যে বিশ্বের ১৯০টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মসূচিতে যোগ দিয়েছে। এই প্রতিটি দেশেই করোনার টিকা নিশ্চিত করতে চায় সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ডক্টর মারিযেঞ্জালা সিমাও জানিয়েছেন, এখনও পর্যন্ত বিশ্বের যে দেশগুলো করোনার টিকা সংগ্রহ করতে পারেনি, তাদের স্বাস্থ্যকর্মীদের জরুরি ভিত্তিতে টিকাকরণের আওতায় আনতে সাহায্য করবে এই উদ্যোগ। এর আগে শুধু ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্বিতীয় টিকা হিসেবে অনুমোদন পেলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ প্যানেল এই টিকা ব্যবহারের অন্তর্বর্তীকালীন সুপারিশ করার কয়েক দিনের মধ্যে এই টিকা সংস্থাটির অনুমোদন পেল। বিশেষজ্ঞ প্যানেল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার দুটি ডোজ ৮ থেকে ১২ সপ্তাহের ব্যবধানে দিতে বলেছে। দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের যে ধরন দেখা দিয়েছে সেটাসহ সব দেশেই প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণে লাগাম টানতে টিকাটি প্রয়োগের পরামর্শ দিয়েছেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যালোচনায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় যে কোনো টিকার জন্য আবশ্যক নিরাপত্তা বৈশিষ্ট্য এবং কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। তুলনামূলক কম দাম এবং ফাইজার-বায়োএনটেকের টিকার চেয়ে বিতরণ সহজ হওয়ায় এই টিকার প্রশংসা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au