সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের শিসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেলসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দিন্(২৫) ও মোঃ কেতাবুর রহমান (৫২)কে হাতেনাতে গ্রেফতার করেছেন র্যাবের আভিযানিক দল। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সমাজে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-৫ নিরলসভাবে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। মাদক চক্রের নতুনত্ত্ব কৌশলকে নাজেহাল করতে রয়েছে র্যাবের গোয়েন্দা তৎপরতা। চৌকশ এবং দক্ষতার সাথে গোয়েন্দা বিভাগ কাজ করে যাবার কারনে মাদক চক্র নাজেহাল হয়ে পড়েছে।
ফলশ্রুতিতে মাদক চক্র নতুনত্ত্ব কৌশল অবলম্বন করেও গোয়েন্দা তৎপরতায় র্যাবের আভিযানিক দলের দক্ষ অভিযানের কারনে তাদের মিশন সফল করতে না পেরে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতরা গ্রেফতার হচ্ছে প্রতিনিয়ত। ধারাবাহিকতায় গোয়েন্দার গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল উক্ত পেশাদার শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হন।
সিপিসি-১, রাজশাহী র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞিপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, ১৫ই ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের শিসাপাড়া গ্রামের আলম আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালান।
এসময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ধাইনগর হাজীডাঙ্গা গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ বেলাল উদ্দিন(২৫) এবং গুপ্তমানিক গ্রামের মৃত আজ্জাত মন্ডলের ছেলে মোঃ কেতাবুর রহমান(৫২)কে ১কেজি গাঁজাসহ আটক করা হয়। এসময তাদের কাছ থেকে একটি মোটরসাইকের উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে র্যাবের প্রাথমিক জিঙ্গাসাবাদে স্বীকার করে।