লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি:”পুলিশই জনতা জনতাই পুলিশ ” এই শ্লোগানে উজ্জীবিত হয়ে মুজিব বর্ষ উপলক্ষে নীলফামারী কিশোরগঞ্জ থানা পুলিশের বর্ণিল, বর্ণাঢ্য আয়োজনে ভালোবাসা দিবসের প্রথম প্রহরে পুলিশি সেবার উষ্ণতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। রবিবার বিকালে থানা পরিষদ অঙ্গনে এ ওপেন হাউজ ডে পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পুলিশি সেবার মান নিয়ে উপস্থিত সুধীজন অংশগ্রহনে জনতার মঞ্চে উন্মুক্ত পরিবেশে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ মডেল থানার রুপকার হিসেবে উপস্থিত জনতা তার (ওসির) ভূয়শী প্রশংসা করেন।
আয়োজিত অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে ওসি আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।
পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগ নেতা জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান,উপজেলা বিট পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পারিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।