‘ভাসমান’ ট্রেনের পরীক্ষা চালাল চীন! ঘণ্টায় গতি ৬২০ কি.মি
6:25 am - January 20, 2021
নতুন সময় ডেস্ক : হাইস্পিড ট্রেন প্রযুক্তিতে চীন অন্যান্য উন্নত দেশগুলিকেও বেশ কয়েক কদম পেছনে ফেলে দিয়েছে। এবার চীন আরও একটি উন্নত প্রযুক্তির ট্রেন প্রকাশ্যে আনল। সম্প্রতি তারা ‘ম্যাগলেভ’ প্রযুক্তি নির্ভর এক প্রোটোটাইপ ট্রেনের পরীক্ষা করলো। এই ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘণ্টায় ৬২০ কিলোমিটার।
‘ম্যাগলেভ’ শব্দটি এসেছে ম্যাগনেটিক লেভিটেশন শব্দ যুগল থেকে। অর্থাৎ এই প্রযুক্তিতে ট্রেনকে তড়িৎ চুম্বকীয় শক্তির দ্বারা উত্তোলন করে প্রায় ভাসমান অবস্থায় এগিয়ে নিয়ে যাওয়া হয়। এর ফলে ট্রেন লাইনের সঙ্গে ইঞ্জিনের ঘর্ষণ হয় না। ফলে গতি অনেক বাড়িয়ে দেওয়া যায়। চীনের এই প্রোটোটাইপ ট্রেনটি তৈরি করেছেন দ্যা সাউথওয়েস্ট জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এই ট্রেনে কোনো চাকা নেই।
এই ট্রেনটি চুম্বকীয় বলেই রেল লাইনের উপর ভাসমান অবস্থায় থাকে ট্রেনটি। ৬৯ ফুটের এই প্রোটোটাইপটি বুধবার চীনের চেংদু-তে প্রকাশ্যে আনা হয়। বিজ্ঞানীরা আশা করছেন আগামী ৩ থেকে ১০ বছরের মধ্যে এটি মানুষের ব্যবহারের জন্য চূড়ান্ত ছাড়পত্র পেয়ে যাবে। সেই সঙ্গে চেষ্টা চলছে ট্রেনের সর্বোচ্চ গতি ৬২০ থেকে বাড়ি প্রতি ঘণ্টায় ৮০০ কিলোমিটারে নিয়ে যেতে।
নিজস্ব প্রতিবেদক: গাড়ি সার্ভিসিংয়ে নেতিবাচক অভিজ্ঞতা বদলে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল অটোমোবাইলস। অত্যাধুনিক অটোমেটিক সার্ভিসের মাধ্যমে সেরা হতে প্রতিষ্ঠাটিতে থাকছে ওয়ান-স্টপ সলিউশন। বৃহস্পতিবার…
ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…
মীর হালিম একটি জাতির উন্নতির চাবিকাঠি হলো শিক্ষা । দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন । মেধা ও মননে আধুনিক এবং চিন্তা চেতনায়…
ঢাকা: আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন। এরমধ্যে বেশি প্রাণ গেছে বাস দুর্ঘটনায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য…
জিল্লুর রহমান জয় : অস্ট্রোলিয়া ও ঢাকার পর এবার রাজশাহী নগরীর উপশহরে ২নং সেক্টরে উদ্বোধন করা হয়েছে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্ম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আইটি…
করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদযাপন হয়েছে বিধিনিষেধের মধ্যে। সে কারণে ভালো ব্যবসা করতে পারেননি ব্যবসায়ীরা। ঈদকে ঘিরে ভালো ব্যবসা করার প্রস্তুতি আগে…
নিজস্ব প্রতিবেদক : এই ভ্যালেন্টাইন দিবসে দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসরের সাথে আসছে রিয়েলমি ৯ আই। চলতি বছর দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের…
সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৪৩ তম দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার। আর এই বিজ্ঞান মেলায় নবাবগঞ্জ সিটি কলেজের এক শিক্ষার্থী সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট নিয়ে…