মাহমুদুল হাসান(সবুজ): ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে ২টি ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য আটক। আটককৃত ব্যক্তিদের নাম- মোঃ শামীম (২৪), ফয়সাল (২২), শাহজালাল হাওলাদার (২৪), সম্রট সরদার (২১), খায়রুল ফকির (২৭)।
এসময় তাদের কাছ থেকে ৩ রাউন্ড এ্যামুনিশন, ৪টি চাকু, ৫টি মোবাইল ফোন ও ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাত ১১ টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করত বলে জানা যায়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।