মাহমুদুল হাসান(সবুজ): রাজধানীর যাত্রাবাড়ীর পূবালী এলাকার ইলিশ বাস কাউন্টারের পাশে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ২৮ জন জুয়ারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ প্যাকেট জুয়া খেলার কার্ড, ৩ টি স্টিলের তৈরী বাক্স, ২৯ টি মোবাইল সেট ও ৪৩ হাজার টাকা জব্দ করা হয়।

রোববার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এতথ্য নিশ্চিত করে বলেন, গতরাতে রাজধানীর যাত্রাবাড়ীর পূবালী এলাকার ইলিশ বাস কাউন্টারের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলো- নারু দাস (৪২), মোঃ লুৎফর রহমান (৩২), মোঃ মজিবর রহমান (৪৮), মোঃ মিলন শেখ (৪০), মোঃ ফয়সাল মিয়া (৩৮), সৈয়দ মিরানুজ্জামান (৩৯), মোঃ বাবু (৩৫), মোঃ মজনু মিয়া (৩০), মোঃ মনির হোসেন (৩৭), মোঃ শহিদুল ইসলাম (৬৫), মোঃ আলম (৪২), মোঃ জলিল (৫৭), আকরামুল হক (৩৬), মোঃ কামরুল ইসলাম (৪২), মোঃ মিলন (৩৯), মিজানুর রহমান (৩৬),
মোঃ সোহেল (৪৫), মোঃ নেওয়াজ শরীফ (২৯), মোঃ রাশেদ গাজী (৩৮), মোঃ সারোয়ার (২৯), মোঃ সবুজ (৩৮), মোঃ অনিক (৪২), মোঃ শামিম সরকার (৫৪), বুলবুল আহম্মেদ জয়নব (৪৩), মোঃ সালাউদ্দিন (৩৮), কুদ্দুস মোল্লা (৫২), মোঃ হাসান (৩০), মোঃ ওয়াদুদ (৫৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তিরা পেশাদার জুয়ারী। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।