আইন আদালত

ফেন্সিডিলসহ গ্রেফতার ফেনসিডিল সম্রাট এরশাদ ও তার সহযোগী

  • 2:41 pm - December 25, 2020

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : ১৭ বোতল ফেন্সিডিল বিক্রির সময় সহযোগীসহ পুলিশের হাতে আবার গ্রেফতার হয়েছে আশাশুনির কুখ্যাত মাদক ব্যবসায়ী এরশাদ হোসেন (৩৪)। এ নিয়ে সে কমপক্ষে চারবার ধরা খেলো।

সে শোভনালী ইউনিয়নের বসুখালী গ্রামের এলেম বক্স গাজীর ছেলে। আটক সহযোগী দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের নওশের আলী সরদারের ছেলে কবির হোসেন ওরফে বিল্টু (৩০)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে আশশুনি থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবিরের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বসুখালী গ্রামের তালতলা মোড় এলাকা থেকে হাতেনাতে এ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অভিযানে অন্যতম নেতৃত্বদানকারী এএসআই মাহাবুব হাসান জানান- এরশাদকে ধরতে এএসআই পূর্ণানন্দ হরি, এএসআই দেবাশিষ মন্ডল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বসুখালী গ্রামের বিভিন্ন পয়েন্টে একাধিক ফঁাদ পাতা হয়। সর্বশেষ ক্রেতা সেজে তালতলা মোড় এলাকা থেকে ১৭ বোতল ফেন্সিডিলসহ এরশাদ ও বিল্টুকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ধরা পড়ার পর এরশাদ আলামত নষ্টের চেষ্টা চালায়। তার বিরুদ্ধে আশাশুনি থানায় এর আগে একাধিক মামলা রেকর্ড করা হয়েছে। এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় ১৪(১২)/২০২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au