আইন আদালত

রাজধানীতে র‍্যাবের অভিযানে গ্রেফতার ৩৮ 

  • 2:33 pm - December 25, 2020

মাহমুদুল হাসান(সবুজ): ঢাকার কদমতলী ও চকবাজার এলাকায় র‌্যাবের পৃথক অভিযানে ৩৮ জুয়ারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শুক্রবার র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রাত ১২ টার দিকে ঢাকার কদমতলী ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আটকৃতরা হলো- আব্দুল মোমিন (৫০), মোঃ মজিবুর রহামান শিকদার (৪৮), মোঃ কালু ড্রাইভার (৪০), মোঃ রনি (৩০), মতিউর রহামান (৫৮), মোঃ খলিল (৩৮), মোঃ স্বপন মিয়া (৩৫), হাজী নজরুল ইসলাম (৫০), মোঃ মনিরুল ইসলাম (৪২), মোঃ নয়ন (২৯), মোঃ সুমন (৪৮), মোঃ বুলু (৬৩), মোঃ সুমন (২৮), মোঃ তৌয়ব খান (৩২), মোঃ ছিদ্দিক (৪৫), মোঃ বিল্লাল মিয়া (৩৫), মোঃ সোলায়মান (৩১), মোঃ আদু (৩০) এবং মোঃ মামুন (৪২)।

এসময় তাদের কাছ থেকে ১৬ প্যাকেট জুয়া খেলার কার্ড, ২ টি টাকা জমা রাখার বক্স ও ৮১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এছাড়াও র‌্যাবের অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় আরো ১৯ জন জুয়ারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলমগীর (৩১), আব্দুর রহিম (৪৫), মোঃ সিদ্দিকুর রহমান (৩২), মোহাম্মদ হাসান (৩৫), মোঃ রুবেল (৩৫), মোহাম্মদ এনামুল (২৪), মোঃ আব্দুস সালাম (৪২), মোহাম্মদ জাকির (৩২), মোঃ মিজানুর রহমান (৪৪), মোঃ কবির (২৩), মোঃ ভুট্টো (৩৩), মোঃ শুকুর মিয়া (৫২), মোঃ রফিকুল ইসলাম (৪৭), মোঃ ইমরান (২৮), মোঃ মিরাজ (৩০), মোহাম্মদ আজিজুল (৩১), মোঃ হৃদয়(২৪), মোঃ ইব্রাহিম (৩২) এবং মোঃ আব্দুল করিম (৪৮)।

এসময় তাদের নিকট থেকে ১৮ টি মোবাইল ফোন, ৭ প্যাকেট ও খোলা অবস্থায় ৪৬৮ পিস জুয়া খেলার কার্ড ও ৫২ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়ারী। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বত্র হারাচ্ছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au