আইন আদালত

রাজধানীতে যাত্রী বেশে ডাকাতি, গ্রেফতার ৭

  • 10:47 am - December 24, 2020

মাহমুদুল হাসান(সবুজ) : রাজধানীর আদাবর থানার শ্যামলী এলাকা থেকে যাত্রী বেশে এ কে ট্রাভেলসের একটি বাসে ডাকাতির ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফকরুল কবির শান্ত (২৩), মোঃ রফিক (২৬), মোঃ রিয়াজ (২৪), মোঃ রাসেল (২৭), মোঃ শাহজামাল (৩০), হারুন অর রশীদ (২৩) ও মোঃ হুমায়ন কবির (২৫)।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি ছুরি, ৩টি চাপাতি, ১টি সুইচ গিয়ার, ২টি ওয়াকিটকি এবং লুন্ঠিত নগদ ৬ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত-উপ পুলিশ কমিশনার মোঃ আনিছ উদ্দীন জানান, গত ১৯ ডিসেম্বর রাতে শ্যামলী এলাকা থেকে এ কে ট্রাভেলসের একটি বাসে যাত্রী বেশে উঠে একদল ডাকাত। বাসে উঠেই ডাকাত দল প্রথমে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের হাত, পা ও মুখ বেঁধে ফেলে।

এরপর ডাকাতদের একজন গাড়িটি চালাতে থাকে। তারা বাড্ডা ও কুড়িলসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাস নিয়ে ঘুরে ঘুরে যাত্রী উঠায়। বাসে উঠার পর দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছে থাকা টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সকাল হয়ে গেলে খিলক্ষেত এলাকায় রাস্তার পাশে বাসটি থামিয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় ২০ ডিসেম্বর আদাবর থানায় একটি মামলা হয়।

তিনি আরো জানান, মামলাটি থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম তদন্ত শুরু করে। গোয়েন্দা বিভাগের এই টিম মোহাম্মদপুর, মিরপুর, সাভার ও গাবতলীসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করে।

এই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au