সারাদেশ

রাজশাহীতে তাপমাত্রা বাড়লেও শীতের দাপট কমেনি

  • 5:49 pm - December 20, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহীতে তাপমাত্রা বাড়লেও শীতের দাপট কমেনি। সকাল থেকে উত্তর থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাস শীতের অনুভূতি দ্বিগুণ বাড়িয়েছে। রোববার (২০ ডিসেম্বর) ভোরে হালকা কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিয়েছে সূর্য। তবে হিমেল হাওয়ার কারণে সূর্যের উত্তাপ শরীর উষ্ণ করতে পারছে না। ফলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যেও কনকনে শীত অনুভূত হচ্ছে।

শনিবার (১৯ ডিসেম্বর) থেকেই রাজশাহী ও আশপাশের অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববারও তা অব্যাহত রয়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, রাজশাহীতে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আরও এক-দুদিন এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এদিকে, হিমেল হাওয়ার কারণে রোববার সকাল থেকে কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ঠাণ্ডা বাতাসের দাপটে ছিন্নমূল মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। শীতবস্ত্রের অভাবে অনেকেই ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করছেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস  বলেন, ‘শনিবার থেকে রাজশাহীতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে বেড়েছে নবজাতকের সংখ্যাও। ফলে বেশিরভাগ নবজাতক নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

এছাড়া, হাসপাতালের ইনডোর ও আউটডোরে শ্বাসকষ্ট, হৃদরোগ ও কোল্ড ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা নিতে আসছেন। ’ তবে আগে থেকে প্রস্তুতি থাকায় শীতজনিত অসুখ-বিসুখ মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au