আইন আদালত

জয়পুরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

  • 9:33 am - December 15, 2020

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মাদক মামলায় আসামী রবিউল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের জেল, অপর আসামী আবু রায়হানকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ মোঃ গোলাম সারোয়ার এ রায় দেন। সাজাপ্রাপ্ত রবিউল হলেন নওগাঁর ধামুইরহাট চকচানদিরা গ্রামের শরীফ উদ্দিনের ছেলে ও খালাসপ্রাপ্ত রায়হান হলেন ওই উপজেলার চকশম্বল গ্রামের আলেম মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ই জানুয়ারি দুপুরে নওগাঁর ধামইরহাট থেকে ছেড়ে আসা মেধা এন্টার প্রাইজ বাসে জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় র‍্যাব তল্লাসী চালিয়ে ৫৫৪ গ্রাম হেরোইনসহ রবিউল ও রায়হানকে গ্রেফতার করে। যার অনুমানিক মূল্য ৫ লক্ষ ৫৪ হাজার টাকা। এ ব্যাপারে জয়পুরহাট থানা মামলা দায়ের হয়েছিল। দীর্ঘ শুনানীর পর মঙ্গলবার বিজ্ঞ আদালত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au