লায়ন ইসলাম খানসামা প্রতিনিধিঃকুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কারনে উত্তাল সারা দেশ। শনিবার রাতের আধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং এর সাথে যুক্ত সকলকে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে,
দিনাজপুরের খানসামায় বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশ করেছে খানসামা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।
রবিবার সন্ধায় পাকেরহাটস্থ খানসামা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালায় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা আহমেদ শাহ, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, যুগ্ম-সাধারন সম্পাদক হাফিজুল হক সরকার, আকতার হোসেন,সাংগঠনিক সম্পাদক ননী গোপাল রায়,খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু,গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকসেদার রহমান, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিম সহ ইউনিয়ন ছাত্রলীগ নেতা লিটন রহমান লিটু, সবুজ ইসলাম, সৈকত সাহা, মোস্তাওফিক আহমেদ,সাজ্জাদ ইসলাম, হারুন অর রশিদ প্রমুখ।
এসময় সফিউল আযম চৌধুরী বলেন, “মৌলবাদ জঙ্গীবাদ, স্বাধীনতার পরাজিত শক্তিদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা বায়ান্নোতে পারো নাই, উনসত্তরে পারো নাই, একাত্তরে পারো নাই, এই ২০২০ সালেও পারবে না।”
তিনি আরও বলেন, “এই মৌলবাদ, জঙ্গীবাদকে রুখে দিতে আওয়ামীলীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন সবসময় প্রস্তুত আছে।