সারাদেশ

গাইবান্ধায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

  • 11:45 am - December 03, 2020

সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় অস্বচ্ছল ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরণ। আজ বৃহস্পতিবার ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন গাইবান্ধা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, গাইবান্ধার আয়োজনে দুঃস্থ অস্বচ্ছল ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় শারিরীক প্রতিবন্ধী এসব ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মো. আবদুল মতিন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. আলমগীর কবীরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, গাইবান্ধার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মো. আখতার হোসাই্ন, কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ মো. মোস্তাফিজুর রহমান, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডাঃ বারিউল ইসলামসহ অন্যান্য কর্মচারীগণও এসময় উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার প্রাপ্তির পর প্রতিবন্ধী ব্যক্তিগণ আনন্দ প্রকাশ করেন। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিগত ২০১৪ সালে প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর ঘোষণা হলেও অদ্যাবধি তার বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন। তারা প্রতিনিয়ত প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে থেরাপি সেবা দিয়ে যাচ্ছেন, অথচ তাদের নিজেদের চাকরির কোন নিশ্চয়তা নেই। তাদের চাকরি নিয়মিতকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
৩ ডিসেম্বর ২০২০ ইং তারিখে—-
২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন গাইবান্ধা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, গাইবান্ধার আয়োজনে দুঃস্থ অস্বচ্ছল ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় শারিরীক প্রতিবন্ধী এসব ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মো. আবদুল মতিন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. আলমগীর কবীরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, গাইবান্ধার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মো. আখতার হোসাই্ন, কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ মো. মোস্তাফিজুর রহমান, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডাঃ বারিউল ইসলামসহ অন্যান্য কর্মচারীগণও এসময় উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার প্রাপ্তির পর প্রতিবন্ধী ব্যক্তিগণ আনন্দ প্রকাশ করেন। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিগত ২০১৪ সালে প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর ঘোষণা হলেও অদ্যাবধি তার বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন। তারা প্রতিনিয়ত প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে থেরাপি সেবা দিয়ে যাচ্ছেন, অথচ তাদের নিজেদের চাকরির কোন নিশ্চয়তা নেই। তাদের চাকরি নিয়মিতকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au