বিনোদন

মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’

  • 7:27 pm - May 16, 2020
মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভারতে চলছে লকডাউন। এর জেরে বন্ধ রয়েছে সব ধরনের সিনেমা হল। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নিয়ে বেকায়দায় পড়েছেন প্রযোজকরা। তবে অনলাইন প্লাটফর্মে কয়েকটি সিনেমা মুক্তি দেয়ার পর বাজিমাত করেছে।

সুজিত সরকার পরিচালিত ও অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো সিতাবো অনলাইনে ব‍্যাপক সাড়া পাবার পর এবার মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ সিনেমা।

সিনেমাটি পরিচালনা করেছেন অনু মেনন৷ এতে বিদ্যার বিপরীতে দেখা যাবে কলকাতার যিশু সেনগুপ্তকে। শকুন্তলা দেবী সিনেমাটি মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে৷ এই ঘোষণা দেয়া হয়েছে ইতিমধ্যেই ৷

লকডাউনে হল বন্ধ৷ কবে খুলবে এবং কবে আবার সিনেমাপ্রেমীরা সিনেমা দেখতে হলে যেতে পারবেন তার কিছুই নিশ্চিত নয়৷ তাই অনলাইনেই ভরসা রাখছে অনেক প্রযোজক ও পরিচালক।

নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ভুট, হটস্টারের মত অনলাইন প্ল্যাটফর্মগুলি খুবই জনপ্রিয়৷ লকডাউনে সময় কাটাতে অনেকেই এই ওটিটি প্ল্যাটফর্মে মন দিয়েছেন৷ তাই পাল্লা দিয়ে এসব ডিজিটাল প্ল্যাটফর্মকেও বাড়াতে হচ্ছে নিজেদের কনটেন্ট৷

শকুন্তলা দেবী সিনেমাটি ভারতের প্রথম মহিলা গণিতবিদের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এখানে নাম ভূমিকায় থাকছেন বিদ্যা বালান।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au