আইন আদালত

দিনাজপুরে হজ্জ গমনেচ্ছুকদের সাথে প্রতারনাকারী পিতা-পুত্র কারাগারে

  • 10:20 am - November 13, 2020

রাকিবুল ইসলাম: দিনাজপুর প্রতিনিধি -দিনাজপুরে প্রতারনার মাধ্যমে হজ গমনেচ্ছুকদের ৪৬ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে ঢাকা এমএইচএম ওভারসীজ ট্রাভেল এন্ড হজ্জ এজেন্সির স্বত্তাধিকারী মজিব হোসেন মিরাজ ও তার পুত্র পরিচালক ইলিয়াস মিয়া কে জেলা কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১ এর বিচারক শিশির কুমার বসু। বৃহস্পতিবার অভিযুক্ত দুই আসামী আদালতে হাজির হন।

আদালতে দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে,২০১৮ সালে আব্দুল্লাহ আল হাবিব ১৮ জনের কাছে অর্থ সংগ্রহ করে জনতা ব্যাংক দিনাজপুর কর্পোরেট শাখার মাধ্যমে এমএইচএম ওভারসীজ ট্রাভেলস এন্ড হজ্জ এজেন্সির মাধ্যমে হজে পাঠানো হবে এমন চুক্তিতে নিবন্ধন হজের সকল কার্যক্রম সম্পন্ন করা হয় ।কিন্তু সেসময় হজ্জ যাত্রীরা ঢাকায় গিয়ে তাদের জন্য কোন বিমান ভাড়া করা হয়নি ।প্রতিনিধি আল হাবিবসহ হজ্জ যাত্রীরা সেই এজেন্সির অফিসে গিয়ে তালাবদ্ধ দেখে ও বার বার ফোন করেও সেই এজেন্সির কারো খোজ পাননি ।

প্রতিনিধি আব্দুল্লাহ আল হাবিব এ ব্যাপারে হজ্জ গমনেচ্ছুকদের সাথে আলোচনা করে ওই এজেন্সির স্বত্তাধিকারী মজিব হোসেন মিরাজ ও পরিচালক ইলিয়াস মিয়ার বিরুদ্ধে দিনাজপুর কোর্টে মামলা প্রতারনা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন ।

আদালত মামলাটি আমলে নিয়ে দিনাজপুর জেলা পিবিআইকে তদন্ত করার জন্য নির্দেশ দেন। পিবিআই এর তদন্ত কর্মকর্তা এস আই মোঃ মনিরুল ইসলাম তদন্ত করে মজিব হোসেন মিরাজ ও ইলিয়াস মিয়া হজ্জ গমনেচ্ছুক প্রার্থীদের সাথে প্রতারনা করে ৪৬ লাখ ৩৫ হাজার টাকা আত্মাসাত করেছে মর্মে প্রাথমিক ভাবে সত্যতা প্রমানের প্রতিবেদন আদালতে দাখিল করেন। বাদী পিতা পুত্রের প্রতারনা ও অর্থ আত্মসাতের জন্য আসামীদের বিচার দাবী করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au