সারাদেশ

আশাশুনি দয়ারঘাট বেড়ী বাঁধের কাজ শুরু 

  • 4:38 pm - April 19, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিদিনঃ আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের দয়ারঘাট বেড়ী বাঁধের নির্মান কাজ অনেক অনিয়মের মধ্যে পুরনাে বাঁধের থেকে ৩ ফুটের স্থলে ১ ফুট উঁচু করে বাঁধ নির্মানের পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযােগ পাওয়া গেছে। সদর ইউপি চেয়ারম্যান কর্তৃক তদন্ত পূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযােগ দায়েরের পর এ তথ্য চাউর হতে শুরু করেছে।

সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলনসহ একাধিক সংশ্লিষ্ট প্রত্যক্ষ দর্শী সূত্রে জানাগেছে, পাউবাে কর্তৃপক্ষের উপস্থিতিতে বাঁধের কাজ শুরুর পূর্বে প্রােফাইল স্থাপন করে বলা হয়েছিল, এই স্থান হবে বাঁধের মাঝখান। এখান থেকে ১৪ ফুট টপ হবে এবং রিভার সাইট ৩৩ ফুট ও কাট্রি সাইট ২২ ফুট স্লাব করা হবে। পুরনাে বেড়ী বাঁধের উচ্চতার চেয়ে ৩ ফুট-সাড়ে ৩ ফুট উচু করে বাঁধের কাজ করা হবে। এমন কি পুর্বের নকশা পরিবর্তন না করা হলেও কাজের বেলায় নকশা মানা হচ্ছে না।

ভাঙ্গন কবলিত মূল বাঁধের স্হান যেটি খুবই ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ স্থান। এখান দিয়ে পাউবো’র বাঁধ ওভার ফ্লাে হয়ে পানি ভিতরে ঢােকার এক পর্যায়ে বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছিল। সেখানেই পুরাতন বাঁধের তুলনায় মাত্র ১ ফুট উচু করে নির্মান কাজ করা হচ্ছে। কােথাও কােথাও সর্বোচ্চ দেড় ফুট থেকে আড়াই ফুট পর্যন্ত উচু করা হবে বলে কর্তৃপক্ষ ইউপি চেয়ারম্যানক অবহিত করেছেন।
ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন সাংবাদিকদের জানান, পাউবাে’র নির্বাহী প্রকৌশলী, এনডিই ও এসও তার সাথে কথা বলেছেন, এসময় তারা প্রথম প্রােফাইল দেওয়ার সময় সামান্য ভুল ছিল।

৩ থেকে সাড়ে ৩ ফুট উচু করার কথা বলাও ভুল ছিল। এখন নতুন করে প্রােফাইল দেওয়া হয়েছে, ঠিক ভাবে কাজ করা হবে বলে তারা জানান। চেয়ারম্যান বলেন, আমি তাদেরকে জানিয়েছি, বাঁধটিকে টিকিয়ে রাখতে হলে পুরনাে বাঁধের লেবেল এর চেয়ে ২/৩ ফুট উচু করে বাঁধ নির্মান করতে হবে। অন্যান্য সকল কাজ নকশা অনুযায়ী সঠিক ভাবে করাতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন জানান, চেয়ারম্যান সাহেবের লিখিত অভিযােগ পাওয়ার পর ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তপূর্বক রিপোর্ট দিলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au