ওপার বাংলা

দুবাই কনস্যুলেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • 4:40 am - March 18, 2021

জিয়াউল হক জুমন, ইউএই প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশন এবং বাংলাদেশ সমিতির পক্ষ থেকে ৩ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন সম্পন্ন হয়েছে। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনস্যুলেট দুবাইতে বুধবার সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।

এ সময় বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ সহ সাধারন প্রবাসীরা উপস্থিত ছিলেন । আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। কর্মসূচিতে রাস্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বাণী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয় ।

মিশনে নিযুক্ত কর্মকর্তারা এসব বাণী পাঠ করে শোনান উপস্থিত সুধীবৃন্দের। আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত নানা দিক তুলে ধরেন বক্তারা । বুধবারের কর্মসূচিতে রাত আটটায় বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ আল খলিফায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের কথা মিশনের পক্ষ থেকে জানানো হলেও , পরে অজ্ঞাত কারণে তা স্থগিত করা হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে দুবাই কনস্যুলেটে বঙ্গবন্ধুর স্মৃতির উপর রচিত সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত তারকা শিল্পী মুনিয়া মুন। তিনদিনের কর্মসূচিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শারজায় বাংলাদেশ সমিতির কার্যালয়ে আলোচনা, সঙ্গীতানুষ্ঠান ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এবং শুক্রবার বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au