সারাদেশ

করোনায় আক্রান্ত এমপি বাদশার অবস্থা স্থিতিশীল

  • 7:11 am - April 17, 2021

জিল্লুর রহমান জয় : করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল থেকে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

এদিকে বর্ষীয়ান এ রাজনীতিবিদের সুস্থতা কামনা করে রাজশাহী মহানগরের মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) বাদ জুমা শহরের প্রায় সব মসজিদে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও তিনবারের এ সংসদ সদস্যের জন্য প্রার্থনা করার খবর পাওয়া গেছে। তার করোনা আক্রান্তের খবর পৌঁছালে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমপির ছবি পোস্ট করে সবার কাছে তার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছেন।

শুক্রবার বাদ আসর মহানগরের কুমারপাড়া জামে মসজিদে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার করোনা মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকারের উদ্যোগে এ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মহফিলে উপস্থিত ছিলেন মসজিদে নামাজে আসা মুসল্লিরা। শরীরে জ্বর আসায় গত বুধবার (১৪ এপ্রিল) দিনগত রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করানো হলে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার করোনা শনাক্ত হয়।

এরপর রাত ৯টায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন বৃহস্পতিবার সকালে হাসপাতালে ১৪ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। পরে এদিনই বিকেলে ৩টায় এমপি বাদশাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়।

মেডিক্যাল বোর্ড বৈঠক শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দিয়েছিল। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা নেওয়া হয়।

তার ব্যক্তিগত সহকারী মইনউদ্দীন আহমেদ রাসেল বলেন, বাড়তি নিরাপত্তার জন্যই এমপিকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো ও স্থিতিশীল। অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯৭-৯৮ শতাংশ, অন্যান্য রিপোর্ট স্বাভাবিক। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au