প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
বরিশাল: সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালের ৪৫ গ্রামবাসী ঈদ উদযাপন করেছে। একই সময়ে সৌদি আরবের সাথে চাঁদ দেখার মিল রেখে পবিত্র ঈদ উদযাপন করছে বরিশাল বিভাগের চার জেলার ৪৫ গ্রামবাসী।
সে রিতি অনুযায়ী রবিবার (২৪ মে) বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলায় পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর।
রবিবার সকাল ৯টা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার হাজি বাড়ি জামে মসজিদের পবিত্র ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়ি, বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম সহ জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ ঈদের নামাজের জামাতে অংশ নেয়।
আরো জানা গেছে, বরিশাল সহ বিভাগের ৪ জেলার মানুষ একদিন আগে সৌদি আরবের সাথে মিল রেখে দীর্ঘদিন ধরে ঈদ পালন করে আসছেন এরা সকলেই চট্রগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারী গ্রাামবাসীরা।
বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার হাজি বাড়ি জামে মসজিদের সভাপতি আমীর হোসেন মিঠু জানান, সৌদির সাথে মিল রেখেই বরিশাল বিভাগের চার জেলার প্রায় ৪৫ টি গ্রামে কয়েক হাজার মানুষ রোজা ও ঈদ পালন করছি আনন্দঘন পরিবেশে।
তবে এবার করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত সম্পন্ন হয়েছে বলেও জানান এই অনুসারী।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au